ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গোবিন্দগঞ্জে দ্রুতগামী ট্র্রাকের ধাক্কায় প্রতিবন্দী পথচারী নারী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী ট্র্রাকের ধাক্কায় রওশন আরা (২৮) নামে প্রতিবন্দী নারী পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে শহরের জাহানারা মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রওশন আরা উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের অপু মিয়ার কন্যা।


স্থানীয়রা জানান, রংপুরমুখি একটি ট্রাক মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের জাহানারা মার্কেটের সামনে ওই মহিলাকে ধাক্কা দিলে সে মহাসড়কে ওপর ছিটকে পরে এরপর ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। দুর্রটনার পর মহাসড়কের ওপরই ট্রাকটি রেখে চালক হেলপার পালিয়ে যায়। এতে মহাসড়কের দুুই পাশে যানবাহন আটকা পরে যানজটলার সৃৃষ্টি হয়।


খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক এবং মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: মাহবুর রহমান জানান নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় সনাক্ত করা হয়েছে।


ads
ads
ads

Our Facebook Page

↑